ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচরে শনিবার নির্মাণাধীন ভবনে শ্রমিকদের ওঠানামায় ব্যবহৃত একটি লিফট ছিড়ে দুজনের মৃত্যু হয়েছে।
নিহত দুই শ্রমিক হলেন মোমিন (৪০) ও রিপন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১২টার দিকে মাদবর বাজার এলাকার মাহতাব প্রিন্টিং প্রেস নামক একটি ১০ তলা ভবনের লিফট ছিড়ে পড়ে। এতে মোমিন মারা যায় এবং রিপন আহত হয়।
আহত রিপনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমইউএস/এমআই/১৬৫০ ঘ.
bdnews24