২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে চিত্রা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় চিত্রা নদী থেকে শুক্রবার দুপুরে হামিদা বেগম (৩৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

নড়াইল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় চিত্রা নদী থেকে শুক্রবার দুপুরে হামিদা বেগম (৩৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হামিদা ওই গ্রামের ইব্রাহিমের শেখের স্ত্রী। বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক জি জি বিশ্বাস জানিয়েছেন। তিনি জানান, চিত্রা নদীতে একটি বাঁশের খুঁটিতে বাঁধা হামিদার লাশটি প্রায় গলিত অবস্থায় পুলিশ দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। উপ-পরিদর্শক জানান, পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.