২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে চোরাই সারসহ গ্রেপ্তার ৪

রংপুর-দিনাজপুর মহাসড়কের সিও বাজার এলাকা থেকে শুক্রবার ভোরে চোরাই সারসহ চারজনকে গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

রংপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-দিনাজপুর মহাসড়কের সিও বাজার এলাকা থেকে শুক্রবার ভোরে চোরাই সারসহ চারজনকে গ্রেপ্তার করেছে বিডিআর। সীমান্ত রক্ষী বাহিনীর ২৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সাইফুল হক সাংবাদিকদের জানান, সিও বাজার এলাকায় ভোর সোয়া ৫টার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৭ বস্তা পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় ট্রাকে থাকা চারজনকে। আটক সার দিনাজপুর থেকে পাচার হচ্ছিল বলে বিডিআরের ধারণা। গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের আব্দুল জলিল ও শহিদুল, নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী গ্রামের সেলিম ও খায়রুল ইসলাম। তাদের পুলিশে দেওয়া হয়েছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শতক (এসআই) আবু রায়হান জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩০০ ঘ.