২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় তীব্র স্রোত ও ফেরি স্বল্পতা, দৌলতদিয়ায় যানজট

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

রাজবাড়ী, জুলাই ৯ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন এবং ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়ায় বৃহস্পতিবার যানজট সৃষ্টি হয়। বিকেলে ৫টায় দৌলতদিয়া ফেরিঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাত সোয়া ১০টাও যান চলাচল স্বাভাবিক হয়নি বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজবাড়ী প্রতিনিধি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৬টি ফেরি চলাচল করছে। মতিউর রহমান নামে অপর একটি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতের জন্য রয়েছে। তিনি জানান, প্রচণ্ড স্রোত ও ভাটি এলাকা ঘুরে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে বলে ফেরির সময় বেশি লাগছে। ফেরি স্বল্পতার কারণে মাঝে মাঝে যে যানজট সৃষ্টি হয় সেটা সামাল দিতে তাদের হিমসিম খেতে হচ্ছে বলেও জানান তিনি। যাজটের কারণে পরিবহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে সীমাহীন দুর্ভোগের পোহাতে হচ্ছে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, দৌলতদিয়ায় যানজটের খবর পেয়েছেন। তবে পাটুরিয়া ঘাটে যানজট সৃষ্টি হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২০ ঘ.