২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের বিচার বিডিআর আইনে সম্ভব: আইনমন্ত্রী

বিদ্রোহীদের বিচার বিডিআরের নিজস্ব আইনে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহীদের বিচার বিডিআরের নিজস্ব আইনে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বিডিআর প্রধান পিলখানা হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে করার জন্য চিঠি পাঠিয়েছেন কি না- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "এমন কোনও চিঠি আমি দেখিনি। তবে যারা বিদ্রোহ করেছে তাদের বিচার বিডিআরের নিজস্ব আইনেই করা যেতে পারে।" "বিদ্রোহের বাইরে হত্যা বা অন্য কিছু থাকলে দেশের প্রচলিত আইনে তার বিচার করা যায়", বলেন তিনি। তবে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের জানিয়ে শফিক আহমেদ বলেন, "সরকার সিদ্ধান্ত নেবে বিডিআরের ঘটনার বিচার সেনা আইনে হবে কি না। সেনা আইনে বিচার করতে হলে নোটিফিকেশন লাগবে।" স