২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুলাল (৩৫), হানিফ (৩২), মালেকা খাতুন (৩০), মকবুলন্নেছা (৫৫) ও রহিমা খাতুনসহ (৫৫) নয়জনকে আংশকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 05:59 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

পাবনা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুলাল (৩৫), হানিফ (৩২), মালেকা খাতুন (৩০), মকবুলন্নেছা (৫৫) ও রহিমা খাতুনসহ (৫৫) নয়জনকে আংশকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলিয়া গ্রামের দুলাল ও ইব্রাহিম গ্র"পের মধ্যে আধিপত্য বিস্তার ও সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে আজিজ খান, আরিফ খান ও ইব্রাহিমের নেতৃত্বে ২৫/৩০ জন সকাল ১০টার দিকে হানিফের বাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে পাবনা থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.