২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে নয় ঘণ্টা পর কুমিল্লা-সিলেট সড়কে যোগাযোগ স্বাভাবিক

সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা-সিলেট সড়কে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া একটি সেতু ভেঙে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা-সিলেট সড়কে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া একটি সেতু ভেঙে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বেইলি সেতুর ওপর উঠলে এটি ভেঙে পড়ে। ফলে সকাল ৬টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।" সেতুটি মেরামতের পর বিকেল সাড়ে তিনটা থেকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি। কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরার সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় কিছুদিন আগে ওই স্থানে একটি বেইলি সেতু বসিয়ে পারাপার হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৭০০ ঘ.