২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার প্রথম ছয় মাসে ৭০ শতাংশ কাজে সফল: বাণিজ্যমন্ত্রী

বর্তমান সরকার প্রথম ছয় মাসে শতকরা প্রায় ৭০ ভাগ ক্ষেত্রে সফল হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সচিবালয়ে সোমবার বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধিদলের সঙ্গে মত-বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকার প্রথম ছয় মাসে শতকরা প্রায় ৭০ ভাগ ক্ষেত্রে সফল হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সচিবালয়ে সোমবার বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধিদলের সঙ্গে মত-বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি। বৈঠকে সন্ধ্যা আটটার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। মহাজোট সরকারের ছয়মাসপূর্তির মূল্যায়ন করতে গিয়ে ফারুক খান বলেন, "ছয় মাসে আমরা শতকরা ৭০ ভাগ কাজে সফল হয়েছি। বাকি ৩০ ভাগ কাজে সফলতা অর্জনে সময় লাগবে।" নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আগের যে কোনো সময়ের চেয়েয় কম বলে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, "আগামী দিনেও নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম স্থিতিশীল রাখার ব্যবস্থা আমরা নিচ্ছি।" নির্বাচনী অঙ্গীকার পালনে সরকার কাজ করে যাচ্ছে তিনি জানান। তিনি বলেন, "আগামী দিনে সবাই মিলেমিশে কাজ করতে পারলে জনগণের আশা আকাঙ্খা পূরণ তথা নির্বাচনী অঙ্গীকারের শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে।" দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে বলে উল্লেখ করে ফারুক খান বলেন, "আমাদের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। সরকারের বিরুদ্ধে য়ড়যন্ত্র চলছে। সরকারের বিরুদ্ধে চক্রান্ত করা মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।" এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, "সরকারের কাজে প্রতি সমর্থন দিন এবং সংসদে এসে সুপরামর্শ দিন। এতে দেশের, জনগণের কল্যাণ হবে।" বাংলাদেশ দোকান মালিক সমিতির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেয়ারম্যান আমির হোসেন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/২০২০ ঘ.