২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন মন্ত্রিসভায় অনুমোদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানে করা আইন নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' এর অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 09:01 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানে করা আইন নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' এর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরে আয়োজিত এক বিফিংয়ে জানান, জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেইসঙ্গে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আজ (সোমবার) থেকেই নিরাপত্তা আইনটি কার্যকর হবে। তিনি বলেন, কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারীরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর থেকে তার পরিবারের সদস্যদের জীবন, নিরাপত্তা মারাত্মক হুমকির সম্মুখীন। তার জ্যেষ্ঠ কন্যার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জীবননাশের জন্য বহুবার চেষ্টা হয়েছে। তাকে হত্যার প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। সা