২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমানের মামলা গোপনে অন্য আদালতে বদলির অভিযোগ

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দায়ের করা মানহানি মামলাটি বাদীকে না জানিয়ে গোপনে অন্য আদালতে বিচারের জন্য বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 11:35 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দায়ের করা মানহানি মামলাটি বাদীকে না জানিয়ে গোপনে অন্য আদালতে বিচারের জন্য বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার এ মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হকের আদালতে এ বিষয়টি বিচারকের কাছে উত্থাপন করেছেন বাদী মাহমুদুর রহমানের আইনজীবীরা। লিখিত দরখাস্ত দাখিল করে বাদীর আইনজীবীরা বলেছেন, "বাদীকে কোনও ধরনের নোটিশ না দিয়ে বিবাদীদের একতরফা শুনানিতে মামলাটি এ আদালতে আসে। বাদীপক্ষ এই বদলির বিষয়ে কিছুই অবগত ছিলেন না।" মামলায় উভয় পক্ষের আইনজীবীরা বার বার সময় চাওয়ায় এবং মামলাটি বিভিন্ন আদালতে বদলির কারণে অভিযোগ গঠন করা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাহমুদুর রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, "এর আগে আমি তিন বার বিভিন্ন হাকিমের সামনে অভিযোগ গঠনের শুনানি করেছি। কিন্তু কোনও আদেশ পাইনি।" অভিযোগ গঠনের শুনানির সোমবারের ধার্য দিনে অভিযুক্তদের পক্ষে নতুন করে জামিন নামা দাখিল করা হয়নি বলে জামিন বাতিল চান বাদীর আইনজীবীরা। হাকিম নতুন করে জামিন নামা দাখিলের প্রয়োজন নেই মন্তব্য করে আগামী ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন। অভিযুক্তদের আইনজীবী আশরাফ উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত ইচ্ছে করলে অপর পক্ষকে নোটিশ না দিয়েও যথাযথ কারণে এক আদালত থেকে অপর আদালতে মামলা বদলি করতে পারেন।" ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি ডেইলি স্টার এ মাহমুদুর রহমানকে জড়িয়ে "ফোর্সেস সার্চ ফর ফোরটি ওয়ান পলিটিক্যাল বিগউইগস" শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। বর্তমানে বাংলা দৈনিক 'আমার দেশ' এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বিএনপি তথা কট্টর ডানপন্থী ঘরানার সমর্থক হিসেবে পরিচিত। প্রতিবেদনে তার মানহানি হয়েছে দাবি করে পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মাহফুজ আনামসহ পত্রিকাটির তৎকালীন ছয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাহমুদুর রহমান। মামলার অন্য পাঁচ অভিযুক্ত হলেন