২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গীতিআরার স্বামী ও দুই আত্মীয়ের জামিন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর স্বামী সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী, তার মেয়ের স্বামী আদিত ভগত এবং কামরানের ছোট ভাই মুকিম চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে মহানগর হাকিম কণিকা বিশ্বাস প্রত্যেককে ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর স্বামী সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী, তার মেয়ের স্বামী আদিত ভগত এবং কামরানের ছোট ভাই মুকিম চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে মহানগর হাকিম কণিকা বিশ্বাস প্রত্যেককে ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন। জামিন শুনানিতে তাদেরকে এজলাসে হাজির করা হয়নি। এ সময় তাদেরকে কোর্ট হাজতে রাখা হয়। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে সিএমএম আদালতে আনা হয়। জামিন আবেদনে অভিযুক্তদের পক্ষে ব্যারিস্টার জিয়াউর রহমান, শাহ আলম ও মোখলেসুর রহমান বাদল বলেন, মামলাটি জামিনযোগ্য ধারায় করা হয়েছে। জামিনযোগ্য ধারায় জামিন একটি অধিকার। ভাড়ার চুক্তি নবায়ন না করে অন্যায়ভাবে বাদী অভিযুক্তদের বাড়ি ছেড়ে দিতে বলেন। অথচ অভিযুক্তরা আদালতের মাধ্যমে বাদীকে বাড়ি ভাড়া পরিশোধ করে যাচ্ছেন। মামলায় বলা হয়েছে যে, জেনারেটরের শব্দে শুধু বাদীর নয় প্রতিবেশীদেরও অসুবিধা হচ্ছে। কোনও প্রতিবেশী এমন অভিযোগ করেন নি। বাদীই শুধু করেছেন। বাদী এজাহারে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় এ মামলা করার পরিস্থিতি ছিল না। এটি সম্পূর্ণ মিথ্যা। জানুয়ারি মাসে এই গণতান্ত্রিক সরকার এসেছে। এতোদিন কেন মামলা করা হয়নি? এ পর্যায়ে হাকিম বলেন, মামলার ধারা জামিনযোগ্য হলেও এজাহারে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো গুরুতর এবং জামিন অযোগ্য। এক্ষেত্রে পুলিশ ভুল ধারা বসিয়েছে। বাদীপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া । তারা বলেন, ভবিষ্যতে এ মামলায় সঠিক ধারা বসানো হবে। আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা ওই বাড়িতে জেনারেটর বসিয়েছে। এর আগে ঢাকার দেউলিয়া বিষয়ক একটি আদালত এই বাড়িতে অভিযুক্তদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পক্ষে মত দিয়েছিল। এ পর্যায়ে হাকিম বলেন, অভিযুক্তরা অভিজাত শ্রেণীর লোক। তবে আপনারা বাড়ি দখল করে রেখেছেন কেন, যাচ্ছেন না কেন? শুনানির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্তদের জামিন হলে ওইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে। বৃহস্পতিবার রাতে নগরীর গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই রাতেই গীতিআরাকেও গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন। বাড়ি দখল, মারধর ও হত্যার হুমকির অভিযোগে যুক্তরাষ্ট্রের সেন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাবুবুল ইসলামের নতুন করে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় গীতিআরা সাফিয়া চৌধুরীসহ আসামি করা হয় ১১ জনকে। মামলার আসামীরা হলেন