২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইন্সপেক্টর জেনারেল অব মিশনস' পদ সৃষ্টির সুপারিশ

বিদেশে বাংলাদেশ মিশনগুলো তদারকির জন্য একটি পদ সৃষ্টির সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির চেয়ারম্যান এ এইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে বাংলাদেশ মিশনগুলো তদারকির জন্য একটি পদ সৃষ্টির সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির চেয়ারম্যান এ এইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত পদের নাম হবে 'ইন্সপেক্টর জেনারেল অব মিশনস'। এই কমিটি রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের পর মিশনগুলোর সমস্যার কথা শোনে প্রতিকারের সুপারিশ করবে। বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, "মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে ইন্সপেক্টর জেনারেল অব মিশনস পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। "ইন্সপেক্টর জেনারেল অব মিশনস বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন সফর করবেন এবং তাদের সমস্যাগুলো খতিয়ে দেখবেন।" কমিটির চেয়ারম্যান জানান, এই পদ সৃষ্টি হলে বিদেশে বাংলাদেশ মিশন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবেন ইন্সপেক্টর জেনারেল অব মিশনস। সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ মিশন কর্মকর্তাদের কথিত অসহযোগিতার বিষয়টি নিয়ে কমিটির পরবর্তী বৈঠকগুলোতে আলোচনা হবে। আশির দশক থেকে প্রবাসী বাংলাদেশির সংখ্যা যে হারে বেড়েছে, সে তুলনায় বাংলাদেশ মিশনে কর্মকর্তার সংখ্যা ততোটা বাড়েনি। তিনি বলেন, "বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ, যা আগে ছিল মাত্র ৪ লাখ। স