২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ২

মাগুরা শহরের ভাইনার মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে বুধবার রাতে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মুন্সিগঞ্জের শিংপাড়া এলাকার আশরাফ চৌধুরী চঞ্চল (২২) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের শহীদনগর এলাকার আব্দুল মান্নান (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 07:04 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

মাগুরা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা শহরের ভাইনার মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে বুধবার রাতে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মুন্সিগঞ্জের শিংপাড়া এলাকার আশরাফ চৌধুরী চঞ্চল (২২) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের শহীদনগর এলাকার আব্দুল মান্নান (২৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ বোরের দুইটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে যাচ্ছিলেন এ দু'জন। রাত ১১টার দিকে ভাইনার মোড়ে এলে বাস থামিয়ে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৩ ঘ.