২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের চার জেলায় বাস ধর্মঘট চলছে

পাঁচ দফা দাবিতে সম্মিলিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় বাস ধর্মঘট বুধবার দ্বিতীয় দিনের মতো চলছে। এদিকে আলাদা দাবিতে বাস ধর্মঘট চলছে গোপালগঞ্জ ও জামালপুরেও। ফলে ভোগান্তিতে পড়েছে এসব জেলার যাত্রীরা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে সম্মিলিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় বাস ধর্মঘট বুধবার দ্বিতীয় দিনের মতো চলছে। এদিকে আলাদা দাবিতে বাস ধর্মঘট চলছে গোপালগঞ্জ ও জামালপুরেও। ফলে ভোগান্তিতে পড়েছে এসব জেলার যাত্রীরা। পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধ, নছিমন-করিমনে যাত্রী পরিবহন বন্ধ, মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ, বিআরটিসির গাড়ি চলাচল বন্ধ এবং বাগেরহাট ও ঝালকাঠি বাস মালিক সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটগুলোতে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার ৩৩টি রুটে বুধবারও কোনও বাস চলছে না। তবে পুলিশ পাহারায় বিআরটিসি বাস চলাচল করছে। বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি-দাওয়ার বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত যোগাযোগ করেনি। তাই আমাদের শান্তিপূর্ণ ধর্মঘট চলছে। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।" বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) খুলনা ডিপোর ব্যবস্থাপক নীহার রঞ্জন মজুমদার জানান, বুধবার খুলনা ডিপো থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বিআরটিসির ৬টি বাস ছেড়ে গেছে। এখন পর্যন্ত কোনও স্থানে গাড়ি চলাচলে বাধা পাওয়ার খবর আসেনি। বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) আওলাদ আলী ফকির জানান, বিআরটিসির বাস চলাচলে যাতে বিঘ