রাজবাড়ী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী শহরের লোকোসেড এলাকা থেকে সোমবার রাতে অস্ত্র ও গুলিসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- কামাল হোসেন কামাল এবং তার স্ত্রী রুমা। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কামালের দেওয়া তথ্য অনুযায়ী রাত ৯টার দিকে রেলওয়ের পরিত্যাক্ত একটি বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
এ ছাড়া কামালের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর এবং রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে আরও ৫টি মামলা রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৪ ঘ.
bdnews24