২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাত বস্তা নকল সিডিসহ তিনজন গ্রেপ্তার

পটুয়াখালী শহরের সদর রোডের তিনটি ভিসিডি'র দোকানে শনিবার দুপুরে অভিযান চালিয়ে সাত বস্তা নকল সিডি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

পটুয়াখালী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী শহরের সদর রোডের তিনটি ভিসিডি'র দোকানে শনিবার দুপুরে অভিযান চালিয়ে সাত বস্তা নকল সিডি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় যাদব সাহা, লিটন সিকদার ও নুরুজ্জামান নামে তিন ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সহঅধিনায়ক সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) জাকির হোসেন জানান, দুপুর ১২টার দিকে সদর রোডের সিডি ভিশন, জিএস ভিডিও এবং প্রাইম ভিডিও দোকানে অভিযান চালানো হয়। তিনি জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.