২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনম্র শ্রদ্ধায় শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ জননী জাহানারা ইমামের ১৫ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার সারা দেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, এবং ঘাতক দালাল নির্মূল কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ জননী জাহানারা ইমামের ১৫ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার সারা দেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, এবং ঘাতক দালাল নির্মূল কমিটি। বিকেলে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মোহাম্মদপুর শাখার উদ্যোগে বেঙ্গলি মিডিয়া স্কুলে আলোচনা সভা হয়। বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে জাহানারা ইমাম স্মারক আলোচনার আয়োজন ও স্মৃতি পদক বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন ব্যারিস্টার আমীরুল ইসলাম। শহীদ জননী জাহানারা ইমাম দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। বীর গেরিলা মুক্তিযোদ্ধা রুমীর মা জাহানারা ইমাম '৯০ এর দশকে রাজাকার ও আল-বদরদের বিচারের দাবিতে আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি "একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি" গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। এ আন্দোলনের ধারাবাহিকতায় 'শহীদ জননী' হিসেবে পরিচিত হয়ে ওঠা এ নারী পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের প্রতীকে। ১৯৯২ সালের ২৬ মার্চ ঘাতক দালাল নির্মূল কমিটি সোহরাওয়ার্দি উদ্যানে বিপুল জনতার উপস্থিতিতে 'গণআদালতে' যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার করেছিল। তৎকালীন সরকার এজন্য জাহানারা ইমাম ও সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএম/এএনএস/এইচএ/২১২০ ঘ.