চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর রাইফেল ক্লাবে শুক্রবার সন্ধ্যায় কারাতে প্রতিযোগিতায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন সাত প্রতিযোগী।
হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
আহত প্রতিযোগীদের মধ্যে হুসেন আলী নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কিক ফাইটার কারাতে স্কুল নামে একটি সংগঠন রাইফেল ক্লাবে আবদুল মাবুদ স্মৃতি কারাতে প্রতিযোগিতার আয়োজন করে। সন্ধ্যায় চতুর্থ রাউন্ডের চূড়ান্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম মার্শাল আর্ট একাডেমির এক প্রতিযোগী হেরে যাওয়ার পর তার বিপক্ষের খেলায়াড়ের ওপর চড়াও হন।
রেফারি কাজী মো. এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্শাল আর্ট একাডেমির কোচের ইন্ধনেই প্রতিযোগীরা কিক ফাইটার স্কুলের প্রতিযোগীর ওপর চড়াও হয়। পরে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল বড়
bdnews24