২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক সেন্টার উড়িয়ে দেওয়ার হুমকি

আল কায়েদার নামে চিঠি দিয়ে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডাক বিভাগের মাধ্যমে ওই চিঠিটি পাঠানো হয়। চিঠিতে প্রেরক হিসেবে লেখা আছে 'আল কায়েদা নেটওয়ার্ক, ৬৭ বনানী'। তবে পুলিশ বলছে ঠিকানাটি ভুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার নামে চিঠি দিয়ে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডাক বিভাগের মাধ্যমে ওই চিঠিটি পাঠানো হয়। চিঠিতে প্রেরক হিসেবে লেখা আছে 'আল কায়েদা নেটওয়ার্ক, ৬৭ বনানী'। তবে পুলিশ বলছে ঠিকানাটি ভুয়া। পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্র্যাকের নিরাপত্তা বিভাগের উদ্দেশে পাঠানো চিঠিতে বলা হয়েছে "আপনাদের এখানে নারী-পুরুষ এক সঙ্গে কাজ করে। ইসলামের দৃষ্টিতে এটা গর্হিত অপরাধ। এ কারণে আগামী মাসের মধ্যে ব্র্যাক সেন্টার ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।" এ ব্যাপরে আরো অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান উপ-কমিশনার হাফিজ আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমকে/এএনএস/এইচএ/২৩০০ ঘ.