ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি সাংসদ ও প্রকৃচির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হেনাকে জামিন দিয়েছে আদালত।
হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম-মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আবু হেনা জামিনের আবেদন করলে বিচারক রুনা সাঈদ তা মঞ্জুর করেন।
২০০৭ সালের ৫ আগস্ট রমনা থানায় আবু হেনাসহ দু'জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর বাগমারার দামনাশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম নজরুল ইসলাম এই মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/টিআর/২২১৩ ঘ.
bdnews24