এমাজউদ্দীনের বিরুদ্ধে হাইকোর্টের রুল
আদালত অবমাননার জন্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে আগামী ২ জুলাই আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার জন্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে আগামী ২ জুলাই আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
স্বাধীনতার ঘোষক নিয়ে রিটকারী মুক্তিযোদ্ধা এম এ সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ বুধবার এমাজউদ্দীনের বিরুদ্ধে রুল জারি করে।
২১ জুন হাইকোর্ট রায় দেয়, জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক।
এম এ সালামের অভিযোগ, রায়ের প্রতিক্রিয়ায় অধ্যাপক এমাজউদ্দীন 'হাইকোর্ট কুৎসা রটিয়েছে' বলে বক্তব্য দেন। এতে আদালত অবমাননা হয়েছে।
সালামের পক্ষে তার কৌঁসুলী মনজিল মোর্শেদ আদালত অবমাননার কার্যক্রম শুরু করার জন্য হাইকোর্টে আবেদন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬৩০ ঘ.
