চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের ফটিকছড়ির একটি রাবার বাগান থেকে দুই সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফটিকছড়ি উপজেলার ডলু রাবার বাগান থেকে মঙ্গলবার ভোরে এই দুই চালকের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন ফটিকছড়ির সাদেকনগর এলাকার মোহাম্মদ এমরান (৩৫) ও হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার মোহাম্মদ রফিক (৩৮)।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই চালকের লাশে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/টিআর/২৩৫০ ঘ.
bdnews24