২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুবছর মেয়াদে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে। মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুবছর মেয়াদে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে। মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নবনিযুক্ত বিচারকরা হলেন- সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম মোয়াজ্জেম হোসেন, টাঙ্গাইলের জেলা জজ সৌমেন্দ্র সরকার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (জেলা জজ) আবু বকর সিদ্দিকী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ নুরুজ্জামান (ননি), সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ মঈনুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ওবায়দুল হাসান শাহীন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ রেজাউল হাসান (এম আর হাসান)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯৩৮ ঘ.