ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য পাস হওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
সেইসঙ্গে আইনটির আরো পরিমার্জন ও সংশোধন প্রয়োজন বলেও মনে করে সংগঠনটি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' শীর্ষক গোলটেবিল বৈঠকে ক্যাব এ দাবি জানায়।
সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া।
বোরহান আহমেদ বলেন, "এতোদিন দেশের ক্রেতা-ভোক্তাদের কোনো অধিকার ছিল না। বহু প্রতীক্ষার পর এ আইন পাস হয়েছে। এখন আমরা এর বাস্তবায়ন চাই।"
গত বছরের অক্টোবরে বিগত তত্ত্বাবধায়ক সরকার 'ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ-২০০৮'-এর গেজেট জারি করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর গত ১ এপ্রিল সংসদে এটি পাস হয়। ৯ জুন এ আইনের গেজেট জারি করা হয়।
কনজুমারস আদালত প্রতিষ্ঠা ও ভেজাল পণ্য সরবরাহকারীদের শাস্তির বিধান আরো কঠিন করাসহ অনেক দাবি আইনটিতে নেই- অভিযোগ করে সংগঠনের সভাপতি আরো বলেন, "... আইনটি আরো পরিমার্জন ও সংশোধন করতে হবে। তবে সবার আগে এর বাস্তবায়ন জরুরি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান আইনটির ফাঁক তুলে ধরে বলেন, "পাস হওয়া এ আইন অনুযায়ী ভোক্তা সরাসরি মামলা করতে পারবে না। এছাড়া ভেজাল পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রেতা যদি সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত না থাকে তাহলে তাকে ধরা যাবে না; এটা এ আইনের ফাঁক। এর ফলে যা-তা বিক্রি করার সুযোগ থাকছে।"
আইনটিতে বলা হয়েছে, কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম সম্পর্কে মহাপরিচালক কিংবা অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার কাছে অভিযোগ করতে হবে।
আইনটি ভোক্তার পক্ষে নয়, বিক্রেতা, জোগানদার ও উৎপাদকের পক্ষে কাজ করবে- এমন মন্তব্য করে মিজানুর রহমান বলেন, "আইনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এখানেও ভোক্তা প্রতিনিধিদের চেয়ে সরকারি কর্মকর্তার সংখ্যাই বেশি।"
ভোক্তার অধিকার সংরক্ষণের ক্ষেত্রে পণ্যের মান ও দাম অত্যন্ত গুরুত্বপূর্ণ- এ মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, "আমাদের উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে হলে চাই উন্নত স্বাস্থ্য। আর এজন্য খাদ্যের ওপর দৃষ্টি দিতে হবে।"
মোবাইল ফোনসহ বিভিন্ন বিজ্ঞাপণের মাধ্যমে ভোক্তাদের প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
"এছাড়া হারবাল ওষুদের নামে যেসব বিজ্ঞাপন চলছে তাতেও ভোক্তার স্বার্থ ক্ষুণ
bdnews24