২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজের ধাক্কায় চট্টগ্রামে জেটিতে ফাটল, মালামাল ওঠানামা বন্ধ

জাহাজের ধাক্কায় মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের একটি জেটির ব্যাপক ক্ষতি হয়েছে। সৃষ্টি হয়েছে ৪০ ফুট দীর্ঘ একটি ফাটলের। এতে ওই জেটিতে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে বলে বন্দরের এক কর্মকর্তা জানান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাজের ধাক্কায় মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের একটি জেটির ব্যাপক ক্ষতি হয়েছে। সৃষ্টি হয়েছে ৪০ ফুট দীর্ঘ একটি ফাটলের। এতে ওই জেটিতে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে বলে বন্দরের এক কর্মকর্তা জানান। বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে নেদারল্যান্ডসের পতাকাবাহী 'এমভি কেন্ট লেজিসলেশন' নামের পণ্যবাহী একটি জাহাজ ৮ নম্বর জেটির সঙ্গে ধাক্কা খায়। তিনি বলেন, "এতে জেটির সামনের অংশে ৪০ ফুট দীর্ঘ একটি ফাটলের সৃষ্টি হয়। তবে কেউ হতাহত হয়নি।" জাহাজটিরও ক্ষতি হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এটি ডারবান থেকে স্টিল জিলেট নিয়ে আসছিল। বন্দর সচিব বলেন, ঘটনা খতিয়ে দেখার জন্য হারবার মাস্টার জাফর উল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দরের অন্যান্য জেটিতে মালামাল ওঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/টিআর/১৮৩৪ ঘ.