চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর আগ্রাবাদ এলাকা থেকে বিপুল সংখ্যক জাল স্ট্যাম্পসহ পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এই জাল স্ট্যাম্পের আনুমানিক দাম প্রায় তিন লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আবুল হোসেন (৩৮), আকতার হোসেন (৩৮), রফিকুল ইসলাম (৩৫), হানিফ মিয়া (৩৮) ও আলমগীর হোসেন (৪০)।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওয়াহেদুল হক চৌধুরী জানান, রোববার রাতে গোপনে সংবাদ পেয়ে শেখ মুজিব সড়কে অভিযান চালিয়ে এসব জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
এ চক্রটি বহুদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে আসল স্ট্যাম্পের সঙ্গে জাল স্ট্যাম্প বিক্রি করে আসছিল বলে তিনি জানান।
এ ব্যাপারে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/ডিডি/টিআর/০১১২ ঘ.
bdnews24