২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

ঢাকা থেকে অপহরণের ১১ দিন পর সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা চর থেকে হাসান আলী নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকায় বিদেশে জনশক্তি পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা থেকে অপহরণের ১১ দিন পর সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা চর থেকে হাসান আলী নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকায় বিদেশে জনশক্তি পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- শিবগঞ্জ উপজেলার কটাপাড়ার শাহজাহান শেখ (২৫) ও দোভাগী গ্রামের শফিকুল ইসলাম (৪৫)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, ১১ জুন ঢাকার বাড্ডা এলাকা থেকে ব্যবসায়ী হাসান আলীকে (৫২) অপহরণ করেন শাহজাহান ও শফিকুল। শিবগঞ্জ উপজেলার পাঁকা চর এলাকায় আটকে রেখে তার ছেলের কাছে মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। মিঠু শনিবার ঘটনাটি শিবগঞ্জ থানাকে জানান। রোববার একটি মামলা দায়ের করেন। তিনি জানান, হাসান আলী, শাহজাহান ও শফিকুল একইসঙ্গে ব্যবসা করতেন। ব্যবসার টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে অপহরণের ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২২ ঘ.