২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জেএমবি সন্দেহে আটক ১৫ জন জেলে

রাজশাহীতে জঙ্গি সন্দেহে আটক ১৫ জনকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের রাজশাহীর মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

রাজশাহী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম) - রাজশাহীতে জঙ্গি সন্দেহে আটক ১৫ জনকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের রাজশাহীর মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ আটকদের রিমান্ডের আবেদন করেনি। শুক্রবার নগরীর টিকাপাড়া থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১৮ জনকে আটক করে। এরমধ্যে তিন শিশুকে স্থানীয় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানায়। এরা হল- নীলফামারীর ইকবাল হোসেনের দেড় বছরের ছেলে নওয়াজ ইকবাল, ইকবালের শ্যালিকা মরজিনা খাতুন (১৪) ও দিনাজপুরের ইউসুফ আলী (১০)। জেল হাজতে পাঠানো ১৫ জন হলেন- রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকার কাওসার আহম্মেদ (২৯), মনিরুজ্জামান (৪২), সোহেল রানা (২৯), কিশোরগঞ্জ জেলার সারোয়ার হোসেন (৩৪), নীলফামারীর সৈয়দপুরের জসিম বাজারের ইকবাল হোসেন (৩০) ও তার স্ত্রী জান্নাতুল জাকিয়া ওসামা (২২), ময়মনসিংহের মুক্তাগাছার জয়নব খাতুন (১৫), সৈয়দপুর কাজিহাট এলাকার আবুল কালাম (২৬) ও তার স্ত্রী খাদিজা আক্তার পারভিন (২১), সৈয়দপুর নয়াচৌল এলাকার আজাহার মহিউদ্দিন (১৯), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দরগাবাড়ি গ্রামের আসাদুজ্জামান (৩৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার গোলাম রাব্বানী (২৫), ভোলার চরফ্যাশনের সালমান হোসেন (১৩), চাঁদপুরের আউনঘাট এলাকার শাহ আলম (২১) এবং রংপুরের কোতোয়ালি থানার আলমনগরের জহুরুল ইসলাম (২২)। বিডিনিউজ টেেিয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.