২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধের বিষয়ে তথ্য দিয়েছে ভারত: দীপু মনি

টিপাইমুখ বাঁধের বিষয়ে ভারত তথ্য দিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ বিষয়ে তথ্য চেয়ে এলেও ভারত এতদিন তা দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তথ্য উপাত্ত বিশ্লেষন করে যদি মনে হয় ভারতের ওই প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে, তবে প্রকল্পটি যেন না হয় সে জন্য সব কিছুই করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 06:16 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধের বিষয়ে ভারত তথ্য দিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ বিষয়ে তথ্য চেয়ে এলেও ভারত এতদিন তা দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তথ্য উপাত্ত বিশ্লেষন করে যদি মনে হয় ভারতের ওই প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে, তবে প্রকল্পটি যেন না হয় সে জন্য সব কিছুই করবে সরকার। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, এমন কিছু ভারত সরকার করবে না। শুক্রবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস ওয়াইভস অ্যাসোসিয়েশন আয়োজিত মেলা উদ্বোধনের পর দীপু মনি সাংবাদিকদের বলেন, "টিপাইমুখ প্রকল্পের বিষয়ে আমরা তথ্য চেয়েছিলাম। ভারত স