২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক চাপায় এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী বাজারে মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পরপর উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। দমকল কর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

টাঙ্গাইল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী বাজারে মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পরপর উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। দমকল কর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানায়। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সরকার জানান, রাত ৮টার দিকে টাঙ্গাইলগামী একটি ট্রাক চারাবাড়ী বাজারে আয়নাল হককে (৫৫) নামের এক ব্যক্তিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পাঁচ দিন আগে একই স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আয়নাল হকের নাতনী বৃষ্টি (৮) নিহত ও নাতী সম্রাট (৪) আহত হয়। আয়নাল হকের বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার বানিয়াবাড়ী গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/ডিডি/২৩৫৫ ঘ.