২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম দিনে শীতলক্ষ্যাতীরে ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার অভিযানের সপ্তম দিনে নদীর পশ্চিম তীরে শহরের নিতাইগঞ্জ এলাকার চাঁন ফ্লাওয়ার মিল, মোল্লা সল্ট মিল (ছয়তলা), নিউ এস এম ফ্লাওয়ার মিল (তিনতলা) ভবন, হাজী ফকির চাঁনের সেমিপাকা দালান, পূবালী সল্ট মিল, রফিক ট্রেডার্স, জসীম উদ্দিন, ডিপটি, জাফর এবং জাকারিয়া হোসেন চৌধুরীর গুদামের অবৈধভাবে নির্মিত বর্ধিত অংশসহ ১৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার অভিযানের সপ্তম দিনে নদীর পশ্চিম তীরে শহরের নিতাইগঞ্জ এলাকার চাঁন ফ্লাওয়ার মিল, মোল্লা সল্ট মিল (ছয়তলা), নিউ এস এম ফ্লাওয়ার মিল (তিনতলা) ভবন, হাজী ফকির চাঁনের সেমিপাকা দালান, পূবালী সল্ট মিল, রফিক ট্রেডার্স, জসীম উদ্দিন, ডিপটি, জাফর এবং জাকারিয়া হোসেন চৌধুরীর গুদামের অবৈধভাবে নির্মিত বর্ধিত অংশসহ ১৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল ১১টায় জেলা প্রশাসন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে অভিযান পরিচালনা করে। শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ১৩৪টি স্থাপনাকে অবৈধ চিহ্নিত করে গত ৯ জুন থেকে অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে কোনো কোনো অবৈধ স্থাপনা রক্ষার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নগর যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তার ভবনের সমান্তরালে আরও দু'টি ভবন রয়েছে। কোনো নোটিশ ছাড়া ভবনের অংশ ভেঙে ফেলা হয়। অথচ পার্শ্ববর্তী ভবন এখনও অক্ষত রয়েছে। ওই ভবনের মালিককে নিজ দায়িত্বে স্থপনা অপসারণের সুযোগ দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আবুল কাশেম জানান, বিআইডব্লিউটিএ জরিপ চালিয়ে অবৈধভাবে দখল করা নদী তীরের জমি চিহ্নিত করেছে। এসব জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভাঙা হচেছ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৪ ঘ.