২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দুটি লাশ উদ্ধার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা হলের পাশ থেকে মঙ্গলবার সকালে দুজনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঝিনাইদহ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা হলের পাশ থেকে মঙ্গলবার সকালে দুজনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। (্আরও তথ্যসহ) যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের আবু তালেব বিশ্বাসের ছেলে আব্দুল আওয়াল (২৭) এবং শিংনগর গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে শের আলী (৩৫)। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তরা তাদের ধরে এনে ইবি ক্যাম্পাসে জবাই করে লাশ ফেলে রেখে যায় ।" তিনি আরও জানান, এলাকার কোনও চরমপন্থী দলের ক্যাডাররা তাদের শেখপাড়া এলাকা থেকে অপহরণ করতে পারে। লাশের উপর তিনটি চিরকুট পাওয়া গেছে। এসব চিরকুটে জাসদ গণবাহিনী (লাল) লেখা রয়েছে। শিংনগর গ্রামের স্কুলশিক্ষক আবুল হোসেন বলেন, নিহত শের আলী ২০০০ সালে একবার অস্ত্রসহ ধরা পড়ে কারাগারে ছিলেন। পরে জামিনে ছাড়া পান। তিনি দিগনগরে শ্বশুর বাড়িতে থাকতেন। নিহত আব্দুল আওয়ালের বড় ভাই আবু বকর এলাকার চরমপন্থী দলের সদস্য। বর্তমানে তিনি কারাগারে আছেন বলে জানান ঝিনাইদহের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম । দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম মাছুম জানান, আব্দুল আওয়াল ও শের আলী একসঙ্গে চলাফেরা করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/এমএসবি/১৬২৯ ঘ.