২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজান বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৮ দিন পর সচল

আটদিন বন্ধ থাকার পর রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট সোমবার দুপুর থেকে আবার চালু হয়েছে। বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) থেকে এখানে সরবরাহ করা গ্যাসের সঙ্গে ময়লা আসায় গত ৭ জুন ভোর থেকে ইউনিটটি বন্ধ করে দেন প্রকৌশলীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আটদিন বন্ধ থাকার পর রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট সোমবার দুপুর থেকে আবার চালু হয়েছে। বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) থেকে এখানে সরবরাহ করা গ্যাসের সঙ্গে ময়লা আসায় গত ৭ জুন ভোর থেকে ইউনিটটি বন্ধ করে দেন প্রকৌশলীরা। এ ইউনিট আবার চালুর প্রথম দিন থেকেই ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে এ বাড়তি উৎপাদন সত্ত্বেও চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সোমবার সান্ধ্যাকালীন পিক আওয়ারে লোডশেডিং ছিল ২৪৪ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা জানান, পুরনায় চালু হওয়া ইউনিটের ১০০ মেগাওয়াটসহ ৪২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের দু'টি ইউনিট থেকে সোমবার জাতীয় গ্রিডে যোগ হয়েছে ২৪০ মেগাওয়াট। অপরদিকে, জাতীয় গ্রিড থেকে সোমবার সন্ধ্যাকালীন পিক আওয়ারে চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১০০ মেগাওয়াট, যা গত কয়েকদিনের চেয়েও কম। পিডিবি'র জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাসের ময়লা পরিষ্কার করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ১ নম্বর ইউনিটের বয়লারটি চালু করা হয়। এরপর পৌনে একটা থেকে এ ইউনিটে উৎপাদন শুরু হয়। বর্তমানে এ ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর সুযোগ থাকলেও বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের (বিজিএসএল) পরামর্শ অনুযায়ী আপাতত তা বাড়ানো হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এই কেন্দ্রের এক প্রকৌশলী জানান, ময়লা পরিষ্কার করে ১ নম্বর ইউনিট চালু করা হলেও সরবরাহ করা গ্যাসে এখনও ময়লা আসছে। ফলে ২ নম্বর ইউনিটটও হুমকির মধ্যে রয়েছে। প্রয়োজন হলে সুবিধাজনক সময়ে এ ইউনিটও মেরামত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/০০১২ ঘ.