২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বমন্দা মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বমন্দার প্রভাব কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশে সাহায্য বাড়াতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জিডিপি'র দশমিক ৭ শতাংশ অর্থ দেওয়ার ব্যাপারে চাপ দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বমন্দার প্রভাব কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশে সাহায্য বাড়াতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জিডিপি'র দশমিক ৭ শতাংশ অর্থ দেওয়ার ব্যাপারে চাপ দিতে হবে। মিশর সফররত মন্ত্রী সোমবার কায়রোর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত 'অর্থনৈতিক, খাদ্য ও জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা' শীর্ষক এক সম্মেলনে দেওয়া বক্তব্যে একথা বলেন। ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সোমবার শুরু হওয়া এ সম্মেলন আগামী ১৮ জুন পর্যন্ত চলবে। আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বমন্দা পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্রের হার বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা বিঘি