রাঙ্গামাটি, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটি শহরের বনরূপার আবু সাঈদ ঘাট এলাকায় শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত হয়েছে।
আহত ব্যক্তি হলেন- কল্লোল চাকমা (২২)। তিনি বনরূপার শশী দেওয়ান পাড়ার প্রভাত রঞ্জন চাকমার ছেলে।
কোতয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দীন শরীফ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কল্লোল চাকমা রাজদ্বীপের চক্রপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসাপতালের কর্মকর্তারা জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে কল্লোল চাকমা আবু সাঈদ ঘাট এলাকায় গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ডান ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭২১ ঘ.
bdnews24