ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রোববার এ কথা জানান।
বাংলাদেশের সীমান্ত রক্ষার বিষয়েও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্র"তি মিলেছে বলে সাহারা জানান।
সফররত রবার্ট ব্লেক সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র্রমন্ত্রীর সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন।
সাহারা খাতুন সাংবাকিদদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। তারা এ বিষয়ে সহায়তা দেবে। এছাড়া দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন রবার্ট ব্লেক।"
যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে বলেছি, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আমরা (সরকার) জনগণের কাছে প্রতিশ্র"তিবদ্ধ। তিনিও জানিয়েছেন, এ বিষয়ে তাদের সমর্থন রয়েছে।"
সীমান্ত রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা দেবে- জানতে চাইলে সাহারা বলেন, "এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ই ব্যাখ্যা করবে।"
সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কি না- প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "উন্নত বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদি আমাদের বলে, তোমরা কাজ করে যাও, আমাদের সমর্থন আছে। সেটাও আমাদের জন্য বড় ধরনের সহযোগিতা।"
রবার্ট ব্লেকের সঙ্গে বৈঠকে সীমান্তের নিরাপত্তা, কমিউনিটি পুলিশের প্রশিক্ষণ সহায়তা, বিদেশি মিশনে র্যাব ও পুলিশ সদস্যদের অংশগ্রহণ বাড়ানো, বর্তমান সরকারের কার্যক্রম এবং বিডিআর বিদ্রোহের ঘটনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সাহারা খাতুন জানান।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিও অংশ নেন।
দুই দিনের সফরে রবার্ট ব্লেক শনিবার ঢাকায় পৌঁছান। ওইদিন সন্ধ্যায় তিনি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৩৩৭ ঘ.
bdnews24