ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী আব্দুর রব দাউদ মার্চেন্ট ও তার দুই সহযোগীকে দুই দফায় ১৪ দিন জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
শনিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক আশরাফ হোসেন তাদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদন না করে তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন।
মহানগর হাকিম কনিকা বিশ্বাস তাদের কারাগারে পাঠিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন তাদের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরোন।
এ ছাড়া গত ৬ জুন গ্রেপ্তার তাদের অপর সহযোগী আরিফ হোসেনের জিজ্ঞাসাবাদ এখনও চলছে। তাকে ৭ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
আরিফকে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/০১০০ ঘ.
bdnews24