কুমিল্লা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ বেতারের কুমিল্লা কেন্দ্র শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
দুপুরে লালমাই-এ বেতার ভবন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। প্রতিটি নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে। জনগণের এ অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পাস করা হয়েছে।"
গত ১৫ মে বিকেল ৫টা থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কুমিল্লা থেকে নিজস্ব অনুষ্ঠান স
bdnews24