২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্লায় শনিবার সকাল সাড়ে ৭ টায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মহিলাসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 06:06 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

টাঙ্গাইল, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্লায় শনিবার সকাল সাড়ে ৭ টায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মহিলাসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ি গ্রামের শিতল মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী নাহার আক্তার (২২) ও নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের ওয়াহাব খানের ছেলে তৌহিদ খান। আহতদের মধ্যে ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, টাঙ্গাঈল থেকে ঢাকাগামী ঝটিকা সার্ভিসের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। ওসি জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১২০০ ঘ.