২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি

ভারতের মনিপুরে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিহত করার লক্ষ্যে সিলেটে 'টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন' নামে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গালবার রাতে নগরীর আম্বরখানায় এক সভায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

সিলেট, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মনিপুরে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিহত করার লক্ষ্যে সিলেটে 'টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন' নামে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গালবার রাতে নগরীর আম্বরখানায় এক সভায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সভাপতি বেদানন্দ ভট্টাচার্যকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়ক হলেন- লোকমান আহমদ, ইইউ শহীদুল ইসলাম শাহীন, উজ্জ্বল রায়, মঈনুদ্দিন আহমদ জালাল ও সিকান্দর আলী। বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুজ জহির, চৌধুরী সুফিয়ান, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি মো. আরশ আলী প্রমুখ বক্তব্য রাখেন। টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বৃহত্তর সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সর্বনাশা প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় নেমে আসবে বলে বক্তারা উল্লেখ করেন। ভারত টিপাইমুখে বাঁধের যে পরিকল্পনা করছে তা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.