২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিমপাড়ের সংযোগ সড়ক মুলিবাড়ী পয়েন্টে বুধবার ভোরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে তিন জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাবলু (৪০) ও শামছু (৩৫)। তারা ধানকাটার কাজ করতেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 05:48 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

সিরাজগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিমপাড়ের সংযোগ সড়ক মুলিবাড়ী পয়েন্টে বুধবার ভোরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে তিন জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাবলু (৪০) ও শামছু (৩৫)। তারা ধানকাটার কাজ করতেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৬টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি মুলিবাড়ী পয়েন্টে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।" এতে ট্রাকের নিচে চাপা পড়ে ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় কমপক্ষে আরো ১০ জন আরোহী। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৫৩ ঘ.