২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারিকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে: কমিশন চেয়ারম্যান

রুগ্ন, বন্ধ ও অলাভজনক প্রতিষ্ঠান সচল করে লাভজনক করতে বেসরকারিখাতে ছেড়ে দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 08:34 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুগ্ন, বন্ধ ও অলাভজনক প্রতিষ্ঠান সচল করে লাভজনক করতে বেসরকারিখাতে ছেড়ে দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিল। তিনি বলেন, "বেসরকারিকরণ আইন ২০০০ এবং প্রবিধান ২০০৭ যতদিন আছে ততদিন বেসরকারিকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে। যারা আধুনিক প্রযুক্তি দিতে পারবে তাদের কাছে রাষ্ট্রীয় শিল্প-কারখানা হস্তান্তর করা হবে।" মির্জা আব্দুল জলিলের এ বক্তব্য সরকারের শিল্পমন্ত্রীসহ দু'জন মন্ত্রীর বক্তব্যের বিপরীত। তারা নতুন করে আর কোনো রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিখাতে ছেড়ে দেওয়া হবে না বলেই স