ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপনির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকায় ১৫ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
এক তথ্য বিবরণীতে সোমবার একথা বলা হয়।
এতে বলা হয়, ওই নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেওয়া ও ভোট গ্রহণের সুবিধার্থে ১৫ জুন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/টিআর/০০০১ ঘ.
bdnews24