ফেনী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাবাকে হত্যার অভিযোগে ফেনীতে ১০ 'রাজাকারের' বিরুদ্ধে রোববার দুপুরে একটি মামলা হয়েছে।
ফেনীর বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন সোনাগাজী উপজেলার মান্দারি গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে রুহুল আমিন ।
সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) হাফেজ আহম্মদ জানান, হাকিম এমদাদ উল্যাহ মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে সোনাগাজী থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- সোনাগাজী উপজেলার চর গোপালগাঁও গ্রামের ওবায়দুল হক, গজারিয়ার আব্দুল কাদের, দূর্গাপুরের জালাল, পাইকপাড়ার মাবুল হক, আবুল কাশেম, আবু বকর ছিদ্দিক, তাজুল ইসলাম, মান্দারি গ্রামের শেখ আহম্মদ, গুনক গ্রামের সফিউল্যাহ ও ব্রাহ্মণী গ্রামের আবদুল মান্নান।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ২৮ নভেম্বর আসামিরা মুক্তিযোদ্ধা আবদুল জব্বারকে ধরে নিয়ে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24