২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফেনসিডিলসহ চারজন গ্রেপ্তার

সাভারে পৃথক অভিযানে ৫৫৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি নামক স্থান থেকে কাঁঠালের ভেতর ভরে পাচারের সময় ২০৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় এক বাসযাত্রীকে। দুপুরে একইস্থানে একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩৫১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তিনজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 07:49 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

সাভার, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে পৃথক অভিযানে ৫৫৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি নামক স্থান থেকে কাঁঠালের ভেতর ভরে পাচারের সময় ২০৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় এক বাসযাত্রীকে। দুপুরে একইস্থানে একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩৫১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তিনজনকে। আটক করা চারজন হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মফিজ উদ্দিন (৩৬), মাইক্রোবাস চালক যশোরের মাহবুবুর রহমান (২৮), মাদক বিক্রেতা আব্দুল মজিদ (৪৭) ও মাসুদ (২৮)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরিবিলি নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মফিজকে গ্রেপ্তার করা হয়। মফিজ এর আগেও সাতক্ষীরা থেকে কাঁঠাল ও আমের বস্তার ভেতর ফেনসিডিল ভরে ঢাকায় সরবরাহের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন । র‌্যাব-৪ সাভার ক্যাম্পের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট শাহ্ মিজানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার র‌্যাব ক্যাম্পের সামনে নিরিবিলি নামক স্থানে যশোর থেকে আসা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ-৫৪-৬৭১) তল্লাশি করা হয়। মাইক্রোবাসের সিট কভারের নিচে বিশেষ কায়দায় তৈরি করা বাক্সের ভিতর থেকে উদ্ধার করা হয় ৩৫১ বোতল ফেনসিডিল। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক করা তিনজন স্বীকার করেছেন তারা দীর্ঘ দিন ধরে একই কায়দায় যশোরের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। এ দুটি ঘটনায় আশুলিয়া থানায় পৃথক মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/এমএসবি/১৯৩৮ ঘ.