ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) পর এ অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানি বেড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, "সাফটা সম্পর্কে একটি ব্যাপক ধারণা রয়েছে- এ চুক্তি যে প্রত্যাশায় করা হয়েছিল তা পূরণ সম্ভব হয়নি। তবে আমার মনে হয় কথাটি সম্পূর্ণ ঠিক নয়।"
শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এক কর্মশালায় মন্ত্রী একথা বলেন।
দীপু মনি বলেন, "সাফটা চুক্তির পর এ অঞ্চলে ২০০০-২০০১ সালে বাংলাদেশের মোট রপ্তানি ১০ কোটি মার্কিন ডলার ছিল। যা ২০০৬-০৭ সালে দাঁড়ায় ৩৭ কোটি মার্কিন ডলার।
"যদিও আন্তঃবাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা আরো অনেক বেশি।"
সার্কের সদস্যদেশগুলোর ভেতর বহির্বাণিজ্য স
bdnews24