ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মামলায় শনিবার সীমান্তরক্ষী বাহিনীটির সহকারী উপ-পরিচালক (ডিএডি) তৌহিদুল আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম এমদাদুল হক তার খাস কামরায় তৌহিদের জবানবন্দি নেন।
বিভিন্ন দফায় মোট ১৫ দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তৌহিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) রতন শেখ।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও অন্তত ৫০ সেনা কর্মকর্তা হত্যার ঘটনা ঘটে।
এ মামলায় এখন পর্যন্ত ঢাকায় ১১৮৩ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জিআরও রতন জানান, একই সময়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিপাহী হাবিবুর রহমান। হাকিম মুমিনুল হাসান তার জবানবন্দি গ্রহণ করেন।
এছাড়া এ মামলায় অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য শামীম আব্দুল্লাহ হামিদকে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এসকে/২২১৫ঘ.
bdnews24