২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘূর্ণিঝড়ে চার জেলায় ৩১২ কোটি টাকার মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত'

ঘূর্ণিঝড় আয়লায় বাগেরহাট, খুলনা, পিরোজপুর ও সাতক্ষীরা জেলায় ৩১২ কোটি টাকার মৎস্য এবং ১৬ কোটি টাকার পশুসম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

বাগেরহাট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লায় বাগেরহাট, খুলনা, পিরোজপুর ও সাতক্ষীরা জেলায় ৩১২ কোটি টাকার মৎস্য এবং ১৬ কোটি টাকার পশুসম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বাগেরহাট প্রেসক্লাবে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। চিংড়ি ঘের মালিকদের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা অবৈধভাবে ঘেরে পানি ওঠাতে গিয়ে বেড়িবাঁধের ক্ষতি করছে। তিনি এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য ঘের মালিকদের প্রতি আহ্বান জানান। আয়লায় স্বল্প পুঁজির চিংড়ি চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "সুষ্ঠু চিংড়ি ও হ্যাচারি নীতিমালার আওতায় উন্নত চিংড়ি চাষ স