২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুক্রবার উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টায় টিচার্স ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

পাবনা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুক্রবার উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টায় টিচার্স ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস ও দুর্নীতি চিরতরে মুছে ফেলতে হবে। তা না হলে জাতি হিসেবে আমরা সমৃদ্ধ হতে পারব না এবং যতই নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হোকনা কেন প্রকৃত উদ্দেশ্য সফল হবে না।" তিনি বলেন, "শুধু অবকাঠামোগত চাকচিক্য নয়, শিক্ষা প্রতিষ্ঠানে মেধার বিকাশ ঘটাতে হবে এবং যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি গড়ে তুলতে হবে।" বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, পাবনা-৪ আসনের সাংসদ শামছুর রহমান শরীফ ডিলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.