২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমী লঘুচাপের সৃষ্টি হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, এটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বায়ু মাঝারী থেকে তীব্র রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমী লঘুচাপের সৃষ্টি হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, এটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বায়ু মাঝারী থেকে তীব্র রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৮৩৫ ঘ.